অবশেষে বার্সা-রিয়ালের ‘এল ক্লাসিকো’ স্থগিত

১৮ অক্টোবর ২০১৯, ১১:২৩ AM

© ইন্টারনেট

কাতালুনিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ‘এল ক্লাসিকো’ লড়াই স্থগিত করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার ম্যাচটির বিষয়ে এ  সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আএফইএফ)। আগামী সোমবারের মধ্যে নতুন দিন-তারিখ ঠিক করা হবে। ম্যাচটির সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ১৮ ডিসেম্বর।

রাজনৈতিক উত্তেজনার কারণে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে খেলাটি হবে কি-না তা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়। লা লিগা কর্তৃপক্ষ রিয়াল মাদ্রিদের মাঠে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি বার্সেলোনা। এর মধ্যে সবার সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা।

কাতালুনিয়ার স্বাধীনতাকামী নয়জন নেতাকে সম্প্রতি গ্রেপ্তারের জেরে সেখানে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো উত্তাল ছিল রাজধানী বার্সেলোনা ও এর আশপাশের এলাকা। বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিন।

এর প্রতিবাদে বার্সেলোনায় আগামী ২৬ অক্টোবর বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে স্বাধীনতাকামীরা। ওই দিনই ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে সবার ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close