যৌথভাবে বুকার পুরস্কার জিতলেন অটউড ও এভারিস্টো

১৫ অক্টোবর ২০১৯, ১২:২১ PM

© বিবিসি

প্রথমবারের মতো যৌথভাবে সাহিত্যের সম্মানজনক পুরস্কার বুকার জিতে নিয়েছেন দুই নারী।সোমবার কানাডীয় ঔপন্যাসিক মার্গারেট অটউড (৭৯) ও ব্রিটিশ লেখক বার্নারডাইন এভারিস্টোর (৬০) নাম ঘোষণা করে তিন সদস্যের ব্রুকার প্রাইজ কমিটি।

এর মাধ্যমে ৩০ বছরের পুরনো বিধি ভেঙে ফেললো কমিটি। চলতি বছর বুকার পুরস্কারের জন্য বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকায় ছিল ছয়জনের নাম। সেখান থেকে দুজনকে বাছাই করা হয়। খবর: বিবিসি।

এবারও বুকার পুরস্কারের রীতি রক্ষার চেষ্টা করেন নির্বাচকরা। তবে দুজনের কাজকে তারা আলাদা করতে পারেননি। টেস্টামেন্টস সিরিজের ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ উপন্যাসের জন্য অটউডকে এবং ‘গার্ল, ওম্যান, আদার’ বইটির জন্য বার্নারডাইনকে বুকার পুরস্কার দেওয়া হয়েছে।তারা প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার  পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন।

এভারিস্টো প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এবার বুকার জিতলেন। অন্যদিকে সবচেয়ে বয়স্ক বুকারজয়ী হয়েছেন ৭৯ বছরের মার্গারেট অটউড।

কানাডার লেখক অটউড এর আগে ‘ব্লাইন্ড অ্যাসাসিয়ান’ বইয়ের জন্যও বুকার জিতেছিলেন। এছাড়া ৩৩ বছর আগে ‘দ্য হ্যান্ডমেইড’স টেলের’ জন্য তিনি মনোনীত হয়েছিলেন। দুটি বুকারজয়ীর তালিকায় চতুর্থ তিনি।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬