মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের আসর বাংলাদেশে

১৫ অক্টোবর ২০১৯, ১১:২০ AM

© সংগৃহীত

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো এ বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। ২০২১ সালে বসবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরটি।

দুই বছর পর পর বসবে মেয়েদের এই বিশ্বকাপ। মেয়েদের ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে এবংছড়িয়ে দেয়ার অংশ হিসেবে অনূর্ধ্ব পর্যায়ের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ডসভা শেষে নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন ও আয়োজক নির্বাচনের সিদ্ধান্তটি জানানো হয়।

এ আসরের আয়োজনের মাধ্যমে খেলাটিতে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে। এছাড়া অনেক তরুণী ক্রিকেটার উঠে আসার পথ তৈরি হবে বলে মনে করছে আইসিসি।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশে মেয়েদের টি-টুয়েন্টি আসরের আয়োজন করা হয়। আইসিসি শিগগিরই সদস্য দেশগুলোকে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়া শুরু করার কথা জানাবে। এ পর্যায়ের নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনাও থাকবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close