কোরআন সঙ্গে নিয়ে মহাকাশ থেকে ফিরলেন সেই নভোচরী

০৬ অক্টোবর ২০১৯, ০৬:২৬ PM

© সংগৃহীত

ধর্মগ্রন্থ কুরআনের একটি কপি বুকে নিয়ে মহাকাশে আট দিনের সফল মিশন শেষে সুস্থ্যভাবে পৃথিবীর বুকে ফিরে এলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)। স্থানীয় সময় হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে তিনি পৃথিবীর বুকে ফিরে আসেন।

মহাশূন্যে উঠার পর হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কাবা শরিফ, মসজিদ আল-হারামসহ পবিত্র মক্কা নগরীর ছবি তুলেছেন।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সবুজ এমএস ১৫’ এর মাধ্যমে আল-কোরআনের একটি কপি বুকে নিয়ে মহাকাশে যাত্রা শুরু করেন তিনি।

প্রসঙ্গত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই আরব আমিরাত মহাকাশে নভোচারী পাঠাবে। তাই সে ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠিয়ে এবং মিশন সফল বাস্তবায়ন শেষে নভোচারী ফিরে আসায় গর্বিত আরব আমিরাত।

এ সুসংবাদ ফলাও করে প্রচার করা হচ্ছে মধ্যপ্রাচ্যের নামকরা আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ, খালিজ টাইমস ও এরাবিয়ান পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমগুলোতেও।

এদিকে আরব আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরির মহাকাশ মিশন সফল হওয়ায় আরব আমিরাত সরকার, দেশটির নাগরিকসহ বিশ্ববাসী আনন্দিত ও গর্বিত। তাই হাজ্জা আল-মানসুরীকে ঘিরে আরব আমিরাতে চলছে আনন্দ-উৎসব।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close