১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে বৃদ্ধের ঘাড়ে তরুণী, দুজনই নিহত

০৫ অক্টোবর ২০১৯, ১১:০৭ AM

অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। মানসিক অবস্থা ভালো ছিল না তার। এক পর্যায় আত্মহত্যার পথই বেছে নেন ৩০ বছর বয়সী ওই নারী। বহুতল ভবনের ১৩ তলা থেকে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিয়ে শুধু তারই মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধেরও।  এমনটাই ঘটেছে ভারতের আহমেদাবাদে।

জানা গেছে, ওই বৃদ্ধ সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এমনই দুর্ভাগ্য তাঁর, ঠিক সে সময়ে তিনি ওই বহুতল ভবনটির নিচ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই ঝাঁপ দিয়েছিলেন ওই নারী। সোজা গিয়ে পড়েন ওই বৃদ্ধের ঘাড়ে। ঘটনায় মৃত্যু হয় দু‌জনেরই।

শুক্রবার সকালে আহমেদাবাদের আমরাইওয়ারি অঞ্চলে ঘটনাটি ঘটে। ওই নারীর নাম মমতা রথি। তিনি ওই বহুতল ভবনেরই বাসিন্দা । ওই বৃদ্ধেরও পরিচয় জানা গেছে। ওই বৃদ্ধের নাম বালুভাই গামিত। তিনি ওই অঞ্চলেরই বাসিন্দা। প্রাক্তন স্কুল শিক্ষক তিনি।

এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই নারী। তবে তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। 

সূত্র : আজকাল  

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬