জ্বালানি শেষ, রানওয়েতে নামার আগেই বিধ্বস্ত বিমান

০৪ অক্টোবর ২০১৯, ০৫:৪৫ PM

© সংগৃহীত

উড়ন্ত অবস্থায় জ্বালানি শেষ হওয়ায় রানওয়েতে নামার আগেই বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি বিমান।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া তিনজন আহত হয়েছেন।

বিধ্বস্ত বিমানটি মালবাহী ছিল বলে স্প্যানিশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটিতে স্প্যানিশ কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়ায়নি।

ইউক্রেনিয়ান মন্ত্রী ভ্লাদিস্লাভ ক্রিকলি তার ফেসবুক পেজে নিহতদের বিষয়টি জানান। এ ঘটনায় তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।

মন্ত্রী বলেন, উত্তর-পশ্চিম স্পেন থেকে ইস্তানম্বুল যাচ্ছিল। পাইলটের পরিকল্পনা ছিল লভিভ বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি সংগ্রহ করা।

তিনি বলেন, বিমানটিতে সাতজন ক্রু ও একজন যাত্রী ছিল। শুক্রবার সকালে জ্বালনি শেষ হওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

দেশটির আঞ্চলিক জরুরি সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনজনকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি রানওয়ে থেকে দেড় কিলোমিটার (এক মাইলের কম) দূরে ছিল বলে ইউক্রেনের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬