এমবিএ পাস হয়েও স্টেশনে খাবারের দোকান স্বামী-স্ত্রীর

০৪ অক্টোবর ২০১৯, ০২:৩০ PM

© সংগৃহীত

এমবিএ পাস করেছেন স্বামী-স্ত্রী দু’জনেই। ভালো প্রতিষ্ঠানে চাকরিও করেন। কিন্তু প্রতিদিন রেলস্টেশনের বাইরে একটি খাবারের দোকানে বসেন তারা। ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে দোকন। এরপর নিজ নিজ কর্মস্থলে চলে যান তারা।

দীপালি ভাটিয়া নামে এক ভারতীয় নারী ফেসবুকে ওই দম্পতির বিষয়ে বিস্তারিত জানান। ফেসবুকে শেয়ার করার পরপরই স্ট্যাটাসটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

গত বুধবার ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, কিছুদিন আগে মুম্বাইয়ের কান্দিভালি স্টেশনে খাবারের খোঁজে বেরিয়ে অশ্বিনী শেনয় শাহ ও তার স্বামীর দোকানটি দেখতে পান তিনি।

এ দম্পতি পোহা, উপমা, পরাটা, ইডলি জাতীয় খাবার বিক্রি করছিলেন। খাওয়ার সময় দীপালি জানতে চান, তারা কেন দোকানে বসেছেন? দম্পতি জানান, বাড়ির বৃদ্ধা গৃহকর্মীকে সাহায্য করতেই এ দোকান খুলেছেন তারা।

স্বামী-স্ত্রীর এমন মহান উদ্যোগের প্রশংসা করেছেন বহু মানুষ। কেউ কেউ তাদের ‘মানবতার সুপারহিরো’ বলেও আখ্যা দিয়েছেন।

৫৫ বছর বয়সী ওই গৃহকর্মীর স্বামী প্যারালাইসিসে আক্রান্ত। শেষ বয়সে এসে তাদের যেন আর্থিক কষ্টে পড়তে না হয়, এ জন্য গৃহকর্মীর তৈরি করা খাবার এনে দোকানে বিক্রি করছেন অশ্বিনী ও তার স্বামী।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close