২৮ কোটি টাকার মাছটি ধরেও ছেড়ে দিলেন এক ব্যক্তি!

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ PM

আয়ারল্যান্ড সমুদ্রে ধরা পড়েছে ২৮ কোটি টাকা মূল্যের একটি টুনা মাছ। লম্বায় আট ফুট। এর ওজন প্রায় ২৭০ কেজি। এ মাছটি বড়শিতে ধরেছিলেন ওয়েস্ট কর্কের ডেভ অ্যাডওয়ার্ড নামের এক ব্যক্তি। আইরিশ মিরর জানিয়েছে, আয়ারল্যান্ডে আজ পর্যন্ত যত টুনা মাছ ধরা পড়েছে এটি তার মধ্যে সব থেকে বড়। মাছটি ধরেছিলেন এই টুনা মাছটির বাজারে দাম হত প্রায় তিন মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৫০ লাখ টাকা।

আসলে ডেভ অ্যাডওয়ার্ড ও তার দুই সঙ্গী ডারেন ও সুলিভান ও হেন্ক ভেল্ডম্যান পেশাদার মৎস্যজীবী নন। তারা মাছ ধরে আবার সেগুলো সমুদ্রে ছেড়ে দেন। আটলান্টিকে মাছের সংখ্যা বাড়ানোর একটি কর্মসূচির জন্য এ কাজ করেন। সেই কর্মসূচিতে গিয়েই তাদের বড়শিতে এ বিরাট টুনা মাছটি ধরা পড়ে।

টুনা মাছটি এত বড় ছিল যে তাতে ট্যাগ লাগানোর আগেই পানির মধ্যে রেখেই মাপ নিতে হয়েছে।

টুনা মাছটির দু’টি ছবিও পোস্ট হয়েছে ওয়েস্ট কর্ক কার্টার নামে ফেসবুকের একটি পেজে। পোস্ট করার পর অনেক মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ডেভরা ছাড়াও এ মাছ ধরা ও ছাড়ার কর্মসূচিতে আরও ১৪ টি নৌকা অংশগ্রহণ করেছিল। এ কর্মসূচি চলবে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬