চীনে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৬

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৮ PM

চীনের পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএনের।

জানা গেছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। চীনের পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ বাধে। ধারণা করা হচ্ছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এই দুর্ঘটনার কারণে প্রায় আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। উল্লেখ্য, ট্রাফিক আইন ভালোভাবে মেনে না চলায় চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। ২০১৫ সালে ৫৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছে সড়কে।

ট্যাগ: ভারত
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬