তিন দিনের বৃষ্টিতে পানির নিচে স্কুল-হাসপাতাল

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৮ PM
হাসপাতালের ভেতর পানি ঢুকে যাওয়ায় বেডে বসে আসেন রোগিরা

হাসপাতালের ভেতর পানি ঢুকে যাওয়ায় বেডে বসে আসেন রোগিরা © সংগৃহীত

টানা তিন দিনের তীব্র বর্ষণে আকস্মিক বন্যায় ভারতের বিহার রাজ্যের পাটনার অনেক স্কুল ও হাসপাতাল ভবনে পানি ঢুকে গেছে বহু এলাকা এখন পানির নিচে। থেমে গেছে হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। খবর এনডিটিভির।

এনডিটিভি জানায়, পাটনার বৃহত্তম সরকারি হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ অনেকগুলো হাসপাতাল ইতোমধ্যে প্লাবিত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন কক্ষে রোগী ও স্বজনরা বেডগুলোতে উঠে বসে আছেন। তার ঠিক নিচেই পানি। দেখে মনে হচ্ছে সেগুলো যেন বিছানা নয়, ভেলা।

বাড়িঘর, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন স্থাপনা থেকে স্থানীয় লোকজনকে উদ্ধার করতে ৩২টি নৌকা নামিয়েছে উদ্ধারকারী দল।

শুধু পাটনা শহরে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর তিনটি দল কাজ করছে। রোববারই আরও কয়েকটি টিম পাটনায় এসে পৌঁছানোর কথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২ দিনে পাটনায় ৪ জনসহ বিহারে ৭ জনের বন্যা ও বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ‘ভারী থেকে আরও ভারী’ বৃষ্টিপাতের আশঙ্কায় রাজ্য আবহাওয়া অফিস পাটনা শহরে রেড অ্যালার্ট জারি করেছে।

বন্যার পানিতে রাজপথ তলিয়ে যাওয়ায় রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। গত তিন দিনে পাটনার বেশিরভাগ ট্রেনের সময়সূচি হয় পেছানো হয়েছে, নয় বাতিল করা হয়েছে।

শহরের বেশিরভাগ এলাকার অধিবাসীদের অভিযোগ, গত ২ দিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। হাসপাতালে পানি উঠে যাওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগ: ভারত
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬