কিশোরীর পেট থেকে বেরোলো ১ কেজি চুল!

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ PM
অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা

অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক এক কিশোরীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় এক কেজি পরিমাণ চুল বের করেছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের।

১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালা এলাকায়। পৃথিবীতে এ ধরনের অস্ত্রোপচারের মধ্যে এটি ৪৩তম বলে দাবি করছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এ খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কিশোরীর পেটে কীভাবে গেল এক কেজি চুল সেই প্রশ্নে জানা গেছে- চুল খেয়ে ফেলার অভ্যাস ছিল ওই কিশোরীর। গত তিন বছর ধরে চুল খেয়ে যাচ্ছিল ওই কিশোরী। সেই চুলই তার পেটে জমা হচ্ছিল।

সম্প্রতি প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিল ওই কিশোরী। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় অভিভাবকরা। ঠিক কোন কারণে পেট ব্যথা হচ্ছে জানতে গিয়ে অবাক হন চিকিৎসকরা। বিভিন্ন পরীক্ষা করে তার পেটে চুলের অস্তিত্ব পান।

শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে তার পেটের ভেতর থেকে চুলগুলো বের করেন তারা। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জন সুমন সাহা।

তিনি বলেন, চুল খাওয়া একটি অসুখ। চিকিৎসার পরিভাষায় চুল খাওয়ার এই প্রবণতাকে বলা হয় ‘রেপুনজেল সিনড্রোম’। আর রোগটির নাম ‘ট্রিচোবেজোর’। ওই কিশোরী ‘ট্রিচোবেজোর’ রোগে আক্রান্ত।

ট্যাগ: ভারত
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬