ফিলিস্তিনি ‘ভাই-বোনদের’ সমর্থনের ঘোষণা

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০ PM

© ফাইল ফটো

ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রাম সফল করতে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে, ফিলিস্তিন উদ্ধারে নতুন কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যে অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্ব পায় ফিলিস্তিন ইস্যুও।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে ৩০ লাখ মানুষ নিহত হয় ও ২ লাখ নারী নির্যাতনের শিকার হয়। আমাদের এই নির্মম অভিজ্ঞতাই আমাদের নীপিড়িত মানুষের পাশে দাঁড়াতে সাহস যুগিয়েছে। যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রাম সফল না হচ্ছে ততোদিন তাদের পক্ষে বাংলাদেশের অবস্থান দৃঢ় থাকবে ও অব্যাহত সমর্থন চালিয়ে যাবো।

ইসরাইলি বর্বরতা প্রতিহতে, ফিলিস্তিন এবং তাদের সমর্থক রাষ্ট্রগুলোকে নতুন কৌশল নির্ধারণের আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মাহাথির মোহাম্মদ বলেন, আমাদের অনেকেই ইসরাইলি নৃশংতায় ক্ষুব্ধ। তবে তারা ফিলিস্তিনিদের উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে না। ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন পুনরুদ্ধারের পরিকল্পনা নির্ধারণে আলোচনায় বসা উচিৎ।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬