কোরআন সঙ্গে নিয়ে নভোচারীর মহাকাশ যাত্রা

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০ PM

© ফাইল ফটো

প্রথমবারের মতো ধর্মগ্রন্থ পবিত্র আল-কোরআন সঙ্গে নিয়ে মহাকাশে নভোচারী পাঠাল সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের ওই মহাকাশ নভোচারীর নাম হাজ্জা আল-মানসুরি (৩৪)। তার সঙ্গে রয়েছেন আরও দুই নভোচারী। তারা হলেন- আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।

এ তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাকিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’-এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন ওই নভোচারী।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন নভোচারী হাজা।এর অংশ হিসেবে তিনি সঙ্গে নিয়েছেন একখণ্ড অনুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহইয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ।

আগামী ৩ অক্টোবর সকালে কাজাকিস্তানের হাজ্জায় মহাকাশ স্টেশনে ফিরে আসার কথা রয়েছে ওই নভোচারীর।

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close