গোবরে ডুবে চার ভারতীয়ের মৃত্যু

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৩ PM
প্রতীকী

প্রতীকী

ভারতের পাঞ্জাব থেকে আসা চারজন শিখ পুরুষ ইটালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন। ইটালির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে তারা মারা যান।

একটি দুগ্ধ খামারে এরা একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকী তিনজন যখন ট্যাংকের ভেতর লাফ দেন, তখন তারা সবাই মারা যান বলে মনে করা হচ্ছে।

নিহত চারজনের মধ্যে দুজন ছিলেন এই খামারের মালিক। বাকী দুজন সেখানে কর্মচারি হিসেবে কাজ করতেন। এরা সবাই ভারতীয় নাগরিক।

প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই ২০১৭ সালে এই খামারটি স্থাপন করেন। এটি মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ইটালির গণমাধ্যমের খবর অনুযায়ী এরেনা পো নামের এই খামারটি ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার।

সূত্র: বিবিসি বাংলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬