প্রেমিকের গোপনাঙ্গ কেটে থানা গিয়ে হাজির প্রেমিকা!

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রেমিকের গোপনাঙ্গ কেটে থানায় গিয়ে হাজির প্রেমিকা! দৃশ্য দেখে রীতিমত হতবাক পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতার নার্সিংহোমে চিকিৎসা দেওয়া হয়েছে। থানা থেকেই ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এমনি এক ঘটনা ঘটেছে ভারতের কলকাতার হাড়োয়ার খাড়ুবালা গ্রামে।

ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, খাড়ুবালা গ্রামে পাশাপাশি বাড়ি মৌসুমী বিশ্বাস ও সুরজিতের। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক। দুই পরিবারই সে কথা জানতো। সম্প্রতি রাতের বেলায় সুরজিতকে বাড়িতে ডেকে পাঠায় মৌসুমী। এরপর তার গোপনাঙ্গ কেটে দেন তিনি। পরে ভোররাতে তা নিয়েই থানায় হাজির হন। সেখানেই মৌসুমীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতোমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গ্রামবাসীদের অভিযোগ, ত্রিকোণ প্রেমের জন্যই এই ঘটনা। তারা জানান, সম্প্রতি মৌসুমী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই এই ঘটনা ঘটেতে পারে।

তবে মৌসুমীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুরজিত একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা উঠলেই পিছপা হয়ে যেতেন তিনি। তার জেরেই তিনি একাজ করেছেন।

ট্যাগ: ভারত
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬