বিয়ের বিরিয়ানিতে মাংস না পাওয়ায় গোলাগুলি

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩০ PM

© ফাইল ফটো

বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে বিরিয়ানিতে মাংসের টুকরো না পাওয়ায় ক্ষিপ্ত হন আরিফ নামের এক যুবক। এতে মিরাজ নামে আরেকজনের সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হলেও এর রেশ কাটেনি। ঘটনার প্রায় ছয় মাস পর আরিফ ভাড়াতে সন্ত্রাসী দিয়ে মিরাজকে হত্যা চেষ্টা করে। ভাড়াটে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতের উত্তর প্রদেশের মাদিয়ানো এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছয় মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে বিরিয়ানিতে মাংস না পেয়ে মিরাজের বাবার মুখে প্লেট ছুড়ে মারে আরিফ। বাবার অপমানের প্রতিবাদে এগিয়ে আসেন মিরাজ। তখন অনুষ্ঠানে আগত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু প্রায় ছয় মাস পরে মিরাজকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে সন্ত্রাসী ভাড়া করেন আরিফ। অজয় কুমার নামের এক ভাড়াটে সন্ত্রাসী স্কুলভ্যান চালক মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মিরাজের হাতে ও বুকে গুলি লাগে। মিরাজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় দুই জনকেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close