এরদোগান-রুহানির রুদ্ধদ্বার বৈঠক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৪ PM

© সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেস কমপ্লেক্সে রুহানিকে অভ্যর্থনা জানান রিসেপ তাইয়্যেপ এরদোগান। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রায় দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

সিরিয়া সমস্যা সমাধানে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ মুহূর্তে তুরস্ক সফরে রয়েছেন। গতকাল রোববার গভীর রাতে হাসান রুহানি তুরস্কে পৌঁছান। ২০১৭ সালের জানুয়ারি থেকে সিরিয়া সমস্যা সমাধানে ইরান, রাশিয়া ও তুরস্ক বৈঠক করে আসছে।

তুরস্ক সফরে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্থ-রাজনৈতিক প্রতিনিধিদলও রয়েছে। সোমবার অনুষ্ঠেয় ত্রিদেশীয় শীর্ষ বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং কাজাখস্তানের আস্তানায় অর্জিত সমঝোতার বাস্তবায়ন নিয়ে আলোচনার কথা রয়েছে।

এর আগে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে চার দফা শীর্ষ বৈঠক করেছেন। কাজাখস্তানে অনুষ্ঠিত বৈঠকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির চলমান সংকটের সমাধানের উপর জোর দেয়া হয়।

সূত্র: ডেইলি সাবাহ আরবি

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ম…
  • ২১ এপ্রিল ২০২৬