হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভাঙলেন অধ্যক্ষ!

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১১ PM

© সংগৃহীত

ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষার্থীরা। এতে বিরক্ত হয়ে হাতুড়ি দিয়ে সেলফোনগুলো শিক্ষার্থীদের সামনে টুকরো টুকরো করে ফেলেছেন কলেজের অধ্যক্ষ। বৃহস্পতিবার এমনটাই ঘটেছে ভারতের কর্ণাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজে। খবর েইন্ডিয়া টুডের।

হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভেঙেছেন যে অধ্যক্ষ তার নাম আরএম ভাট। এই অধ্যক্ষের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, এমইএস চৈতন্য পিইউ কলেজে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু কলেজ কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সেলফোন ব্যবহার চালিয়ে যায়। 

শিক্ষার্থীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, তারা যদি মোবাইল ফোন ক্লাশে ব্যবহার করে ধরা পড়ে তবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। 

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ক্লাশে লেকচার দেওয়ার সময়ও শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে বার্তা (এসএমএস) বিনিময় করে। 

এদিকে, গত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের তল্লাশি চালিয়ে ১৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই প্রেক্ষিতে শিক্ষার্থীদের কলেজের হলরুমে একত্রিত হতে বলা হয়। এরপর অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে কয়েকটি মোবাইল ফোন ভাঙেন।

কর্ণাটকের ইংলিশ মিডিয়াম স্কুলগুলির ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সাধারণ সম্পাদক ডি শশী কুমার ইন্ডিয়া টুডে টিভিকে জানানস, স্কুলগুলির পাশাপাশি কলেজগুলিতেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই জাতীয় শাস্তি দেওয়া দরকার। 

তিনি বলেন, শিশুরা স্কুল-কলেজগুলিতে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে আসছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এ বিষয়টি আমলে নেন না।

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ম…
  • ২১ এপ্রিল ২০২৬