তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪০ PM

© সংগৃহীত

ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল-জাজিরার খবরে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার আশুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত ভেঙে যাওয়ায় মিছিলে অংশগ্রহণকারীরা ছুটাছুটি শুরু করলে এই মৃত্যুর ঘটনা ঘটে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে অন্তত পক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। তার আশঙ্কা, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬