ইরানে দুধের শিশুদের মিছিল

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৬ PM

ইরানে প্রতিবছরের মতো এই বছরও মহররমের প্রথম শুক্রবার আন্তর্জাতিক আলি আসগর (আ.) দিবস হিসেবে পালিত হয়েছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহিদ হজরত হুসাইন (আ) এর ছয় মাসের শিশু হজরত আলি আসগর স্মরণে দিবসটি পালিত হয়। খবর ইরানি নিউজ সাইট পার্সটুডের।

কারবালায় ইয়াজিদ বাহিনীর পানি অবরোধের কারণে শিশু আসগর যখন তৃষ্ণায় ছটফট করছিল, তখন ইমাম হুসাইন (আ.) তাকে কোলে নিয়ে তার জন্য পানি চান। পানির বদলে এক ইয়াজিদি সেনা তিন শাখার একটি তীর ছুড়লে তা আসগরের গলা ভেদ করে। এই ঘাতকের নাম ছিল হারমালা বিন কাহিল।

কথিত আছে, আসগরের কয়েক ফোটা রক্ত হুসাইন আকাশের দিকে ছুড়লে তা কখনও মাটিতে ফেরেনি। বীর মুখতার পরে হারমালাকে হত্যা করেন দূর থেকে তার গলায় ছুরি নিক্ষেপ করে। প্রতিবছর হজরত আলি আসগর (আ.) এর শাহাদত দিবস পালিত হয় শোক মিছিলে শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে।

এদিন মায়েরা শিশুকে কোলে নিয়ে শোক মিছিলে অংশ নেন। তারা এসময় শিশু ও অন্যদের মাঝে দুধ বিতরণ করেন। তারা শুধু দুধের শিশুকে নয়, আরেকটু বড় শিশুদেরও আসগরের পোশাকে সাজান। ইরানের পাশাপাশি পাকিস্তান, ভারত ও ইরাকসহ অনেক দেশ মুসলিম দিবস পালন করে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬