টানা ৮ দিন উপোসের পর তরুণীর মৃত্যু

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০ PM

© সংগৃহীত

জৈন ধর্মের বিশেষ অনুষ্ঠান প্রয়ুশন প্রভা সম্প্রতি শেষ হয়েছে। আটদিন ব্যাপী এই উৎসবে প্রধান হলো উপোস। এবছর ২৭ অগস্ট থেকে শুরু হয়েছিল উৎসব। আর এই উপোসের ফলেই প্রাণ হারালেন ২৫ বছরের একতা আশুভাই গালা। গত ২৭ তারিখ থেকেই উপবাস শুরু করেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা একতা।

টানা আটদিন উপবাসের পর বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উপবাস শুরুর দুদিন পরই তিনি অসুস্থ বোধ করেন। তখন চিকিৎসক এবং জৈন মহারাজ তাঁকে পরামর্শ দিয়েছিলেন সারাদিন উপবাসে না থেকে দিনের একটা সময় উপবাস ভঙ্গ করে কিছু খেতে। জৈন মতে যাকে বলা হয় একাসান্না উপোস। কিন্তু একতা এই পরামর্শে রাজি হননি। অসুস্থ শরীর নিয়েই টানা উপবাস রাখেন। এমনকী তাঁর আত্মীয় পরিজনরাও অনেক অনুরোধ করেছিলেন।
বুধবার মধ্যরাত থেকে আরও অসুস্থ হয়ে পড়েন একতা। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ন্যূনতম চিকিৎসার সময়টুকুও দেননি। সূত্র- ডিএনএ, এইসময়

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close