জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে আর নেই

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫ PM

© ফাইল ফটো

স্বাধীন জিম্বাবুয়ের প্রথম প্রধানমন্ত্রী ও পরবর্তী সময়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে। এ সময়ে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তার পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মুগাবের স্বাস্থ্যের অবস্থা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না।

১৯৮০ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে টানা ৩৭ বছর জিম্বাবুয়ের হর্তাকর্তা ছিলেন মুগাবে। ২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট পদ থেকে তাকে উৎখাত করা হয়।

তার মৃত্যুর খবর জানিয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া এক টুইটে বলেন, গভীর শোকের সঙ্গে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুসংবাদ আমাকে জানাতে হচ্ছে।

এমনানগাগোয়া লিখেছেন, মুগাবে ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক, প্যান-আফ্রিকা মতবাদের একজন সমর্থক, যিনি তার জীবন উৎসের্গ করেছিলেন জনগণের মুক্তি আর ক্ষমতায়নের জন্য।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence