আশুলিয়ায় সুতার কারখানায় আগুন

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮ AM

© সংগৃহীত

সাভারের আশুলিয়ায় সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবরে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়।

আগুন যাতে অন্য কোথায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য কাজ করছেন তারা। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি।

ট্যাগ: রাজধানী
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close