মেয়েকে দেখতে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ছুটে এলেন বাবা

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩ PM

© সংগৃহীত

দেশের হকির ইতিহাসে প্রথমবারের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। এএফসি অনূর্ধ্ব-২১ নারী হকি টুর্নামেন্টে অংশ নিতে সিঙ্গাপুর গেলো আয়শা-অর্পিতারা। বাছাই পর্বের বাধা পেরিয়ে তারা অংশ নিতে চায় ২০২০ ওমেন্স জুনিয়র এশিয়া কাপে। 

মেয়ের প্রথম বিদেশ সফর, তাইতো তাকে এক নজর দেখতে সুদূর ঠাকুরগাঁও থেকে এক বাবা ছুটে এসেছেন ঢাকায়। আকুতি ভরা কণ্ঠে পরম মমতার ছোঁয়া। কন্যাকে জড়িয়ে ধরে বাবার এমন অশ্রু বিরহ কিংবা বেদনার নয় বরং আনন্দের, গৌরবের। 

ঠাকুরগাঁও থেকে ছুটে এসে বাবা বলেন, ‘অনেকে বলছে ওখানে গেলে ঢুকতে দিবে না। অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোর তোয়াক্কা না করে আমি আসলাম। এসে মেয়ের সঙ্গে আমি দেখা করালাম।’

খেলোয়াড়রা বলেন, অনেক ভালো লাগছে। তবে একটা জিনিস খারাপ লাগছে বাবা-মাকে ছেড়ে যেতে হচ্ছে। প্রথমবার প্লেনে চড়ছি। আমাদের লক্ষ থাকবে আমাদের ভালো খেলা উপহার দেওয়া আর নিজেদের লক্ষ পূরণ করা। দেশের নারী হকির ইতিহাসে প্রথমবারের মতো দল গঠন।

দলের ১৮ সদস্যের সবার এটাই প্রথম বিদেশ সফর। এমনকি ফেডারেশনের পক্ষ থেকে দেয়া ব্লেজারের মাধ্যমে এই প্রথম গায়ে তা জড়ানো। তবে সব বাদ দিয়ে লক্ষ্য এএফসি টুর্নামেন্টে ইতিবাচক ফল অর্জন। তিন বছরের পরিকল্পনায় দাঁড়িয়েছে এই দলটি।

অনূর্ধ্ব-২১ নারী হকি দলের সহকারী কোচ হেদায়তুল ইসলাম রাজিব বলেন, লক্ষ্যটা আসলে আমাদের ভালো খেলা। প্রথমবার নারী দলের সঙ্গে যাচ্ছি, এজন্য গর্ববোধ করি।

দলের কোচ তারেকুজ্জামান নান্নু বলেন, ‘যখন শুরু করেছিলাম। তখন আমাদের এমন চিন্তায় ছিল। তবে বাস্তবে আমি থেকে করে যেতে পারব এটা কখনো ভাবিনি।’

৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এই আসরের সেরা দুই দল অংশ নেবে ২০২০ ওমেন্স জুনিয়র এশিয়া কাপে। স্বাগতিক সিঙ্গাপুর, উজবেকিস্তান, চাইনিজ তাইপে হংকং ও শ্রীলঙ্কা।

ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
close