মেয়ের মৃত্যুর পর এবার মাকেও দংশন করলো সাপ

০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ PM
সাপের দংশনে মেয়ের মৃত্যুর পর কান্নারত নার্গিস আক্তার। গতরাতে সাপের দংশনে মৃত্যু হয় তাঁর।

সাপের দংশনে মেয়ের মৃত্যুর পর কান্নারত নার্গিস আক্তার। গতরাতে সাপের দংশনে মৃত্যু হয় তাঁর। © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মেয়ের মৃত্যুর শোক সইতে না সইতেই এবার ঘুমন্ত মা নার্গিস আক্তারকে (৩০) দংশন করলো বিষধর সাপ। সোমবার রাতে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৭ আগস্ট ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে মেয়ে ইসমা খাতুনের (৫) মৃত্যু হয়। নার্গিস আক্তার একই এলাকার দিনমজুর ইসলাম আলীর স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় সাপের আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুতে শোকে কাতর মা রাতে তার স্বামী ইসলাম আলীর সঙ্গে পাটকাঠির বেড়া ও টিনের তৈরি নিজেদের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে রাতেই তাকে পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নার্গিস আক্তার চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১৭ আগস্ট একই ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল শিশু ইসমা খাতুন। গভীর রাতে শিশুটিকে সাপে দংশন করলে অন্য কিছুতে কামড় দিয়েছে ভেবে পরিবারের লোকজন গুরুত্ব দেননি। পরে অবস্থা খারাপ হলে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইসমার মৃত্যু হয়।

ট্যাগ: মৃত্যু
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬