জীবন সঙ্গী খুঁজে পেতে বিশেষ ট্রেন

৩১ আগস্ট ২০১৯, ০৬:১৮ PM

চীনে প্রায় ২০ কোটি তরুণ-তরুণী নিজেদের সঙ্গী খোঁজে পাননি। এরমধ্যে অনেকে প্রিয় সঙ্গীর দেখা মিলবে এই আশায় প্রহর গুনছে। এসব সিঙ্গেল তরুণ-তরুণীদের সঙ্গী জোগাড় করে দিতে অভিনব পদক্ষেপ নিয়েছে চীনের চেংদু রেলওয়ে সংস্থা। লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গেল যুবক-যুবতীকে ঘুরতে পাঠিয়েছে তারা।

তবে সঙ্গী পেতে এই আয়োজন এ বছরই প্রথম নয়। তিন বছর ধরেই এই বিশেষ ট্রেন সেবা দেয়া হচ্ছে। ট্রেনের গন্তব্য ছিল চীনের বহু পুরনো শহর ঝাউ সুই। সেখানে ব্যবস্থা করা হয়েছিল ঐতিহ্যবাহী অনুষ্ঠানের। এক সঙ্গে ওই এক হাজার সিঙ্গেল তরুণ-তরুণী ওই অনুষ্ঠান উপভোগ করেছেন।

সেখানকার একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক হাজার সিঙ্গেলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, এই সফরের মাধ্যমে সিঙ্গেলরা যেন তাদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান। ট্রেনের মধ্যেই বিভিন্ন রকমের খাবারের পাশাপাশি আয়োজন করা হয়েছিল নানা রকম খেলারও। এসব কিছুর উদ্দেশ্য ছিল একটাই। সিঙ্গেলরা যেন একে অপরের পছন্দ ভালোভাবে জানতে পারেন, আরও ভালো করে বুঝতে পারেন।

রেল কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনে যাত্রা করে অনেকেই তাদের পছন্দের সঙ্গীকে খুঁজে পেয়েছেন।

 

 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬