পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় : নিহত ২৪

৩১ আগস্ট ২০১৯, ১০:৪২ AM

© সংগৃহীত

পাকিস্তানে সড়ক থেকে একটি বাস গিরিখাতে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু'জন। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কান্দিয়া তেহসিলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত হয়। সে সময় বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল।

বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। তারা কোনো একটি অনুষ্ঠানে অংশ নিতে ওই বাসটি ভাড়া করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই বাসটি দুর্ঘটনার শিকার হয়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কোহিস্তানের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজা আবদুল সাবুর বলেন, ঘটনাস্থলে তদন্ত করা হবে। এরপরেই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। শুক্রবার রাতে অন্ধকার এবং প্রয়োজনীয় জিনিসের স্বল্পতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬
আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কি…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬