মুসলমানরা নিপীড়িত হলে বিশ্ব নীরব থাকতে চায়

৩০ আগস্ট ২০১৯, ০৪:৫৯ PM

© ফাইল ফটো

মুসলমানরা যখন নিপীড়িত হয়, দুর্ভাগ্যবশত বিশ্ব তখন নীরব থাকতে চায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইমরান খান।

তিনি আরও বলেন, কাশ্মীরের অধিবাসীরা যদি মুসলমান না হতেন, তবে বৈশ্বিক প্রতিক্রিয়া আরও জোরালো হতো। ভারতীয় বাহিনীর যে নিপীড়ন কাশ্মীরিদের ওপর নেমে এসেছে, বিশ্বকে অবশ্যই তার স্বীকৃতি দিতে হবে ও নিন্দা জানাতে হবে।

ইমরান খান বলেন, ‘আমরা বিশ্বকে সতর্ক করছি যে, আজাদ কাশ্মীরে ভারত গুরুতর কিছু করবে। আমি অবশ্যই মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলছি- ভারত যদি দুরভিসন্ধিমূলক কিছু করতে চায়, পাকিস্তান সর্বশক্তি দিয়ে তার মোকাবেলা করবে।’

তিনি আরও বলেন, বিশ্বকে বোঝা দরকার যে, ভারতীয় বিষাক্ত মতাদর্শে শেষ পর্যন্ত প্রত্যেকে আক্রান্ত হবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মনে রাখতে হবে যে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যেকোনো সংঘাতে সারা বিশ্বের জন্য বিপর্যকর হবে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close