২ ধাপ এগিয়ে ৫ম অনিরাপদ নগরী ঢাকা

৩০ আগস্ট ২০১৯, ১০:১০ AM

© ফাইল ফটো

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) নিরাপদ নগরী সূচকে বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। ২০১৭ সালের সূচকের এর অবস্থান ছিলো তৃতীয়। সেই হিসাবে চলতি বছরের সূচকে দুই ধাপ এগিয়েছে এই মহানগরী।

সার্বিকভাবে সূচকে সবচেয়ে অনিরাপদ নগরী হিসেবে উল্লেখ করা হয়েছে নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল শহর লাগোস। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন এবং পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচি।

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকার প্রথমেই রয়েছে জাপানের রাজধানী টোকিওর নাম। এরপর রয়েছে সিঙ্গাপুর। সেরা পাঁচের বাকি তিনটি শহর হলো: যথাক্রমে, জাপানের ওসাকা, দ্য নেদারল্যান্ডসের আমস্টারডাম এবং অস্ট্রেলিয়ার সিডনি।

বিশ্বের ৬০টি নগরীর তালিকা দিয়ে সূচকে বলা হয়: ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

তালিকায় ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার দিক থেকে ঢাকা চতুর্থ অনিরাপদ নগরী। অবকাঠামোগত নিরাপত্তায় ঢাকার অবস্থান দ্বিতীয় এবং ব্যক্তিগত নিরাপত্তায় ঢাকা ষষ্ঠ অনিরাপদ নগরী।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close