শিল্পোন্নত দেশগুলোর জি-৭ সম্মেলনে ইরানের চমক

২৬ আগস্ট ২০১৯, ১১:৫৪ AM

© বিবিসি

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শীর্ষ সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ। তাকে এভাবে দেখে বিস্মিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক বর্তমানে তলানীতে পৌছেছে।

জি-৭ শীর্ষ সম্মেলনে উপস্থিত রয়েছেন শিল্পোন্নত সাতটি দেশের শীর্ষ নেতারা। ওই সম্মেলনের এক ফাঁকে আলোচনায় (সাইড-লাইন টক) সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরে টুইটারে বলেছেন, তিনি এ সময়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। রোববার সন্ধ্যায় তিনি টুইট করেছেন, সামনের পথ জটিল। তবে চেষ্টা করা প্রয়োজন।

তিনি জানান, জার্মান ও বৃটিশ কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি যৌথ ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। জি-৭ সম্মেলনের প্রাক্কালে শুক্রবার প্যারিসে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোনের সঙ্গে সাক্ষাত করেন মোহাম্মদ জাভাদ জারিফ।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অন্য বিশ্ব শক্তিধর কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সম্পাদন করেন। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তিকে প্রত্যাহার করেন। ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করেন।

গত বছর সেই থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ পর্যায়ে পৌছেছে। তবে ফ্রান্সসহ পাঁচটি দেশ ওবামার করে যাওয়া চুক্তির প্রতি এখনও অবিচল। তবে যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপ করার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের উত্তেজনা চরম আকারে রয়েছে।

এক্ষেত্রে উত্তেজনাকে প্রশমিত করতে এবং ওবামার ওই চুক্তিকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা নিয়েছেন ইমান্যুয়েল ম্যাক্রোন। কিন্তু পশ্চিমাদের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইরানের। বিবিসি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬