কাশ্মীরে দমন-পীড়নের প্রতিবাদে ভারতীয় কর্মকর্তার পদত্যাগ

২৫ আগস্ট ২০১৯, ০৮:২৩ PM
কান্নান গোপিনাথ

কান্নান গোপিনাথ © সংগৃহীত

জম্মু-কাশ্মীরে দমন-নিপীড়নের প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কান্নান গোপিনাথ নামের এক কর্মকর্তা। ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেয়ার পর এই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করে প্রতিবাদ জানালেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কান্নান অবশ্য প্রকাশ্যে বলছেন না, জম্মু-কাশ্মীর নীতির প্রতিবাদেই পদত্যাগ করছেন। তার ভাষায়, ‘ভেবেছিলাম সিভিল সার্ভিসে থেকে মানুষের বক্তব্য তুলে ধরতে পারবো। দেখলাম আমার কণ্ঠই রুদ্ধ হয়ে যাচ্ছে।’

দাদরা ও নগর হাভেলি প্রশাসনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন কান্নান। তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রসচিব বা অর্থসচিব নই। আমার পদত্যাগে পরিস্থিতির বদল হবে না। কিন্তু আমার বিবেক স্বচ্ছ।’

আইএএস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার খর্ব হওয়ায় কান্নান ক্ষুব্ধ। তার এক সতীর্থের কথায়, ‘ও বলতো মৌলিক অধিকার খর্ব হওয়ার অর্থ জরুরি অবস্থা জারি হওয়া।’

মোদি সরকারের সঙ্গে আগেও বিরোধ হয়েছে কান্নানের। লোকসভা ভোটের সময়ে এক নেতা তাকে নির্দেশ দেয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন কান্নান।

কান্নানকে ‘দেশ-বিরোধী’ তকমা দিয়ে একপক্ষ টুইটারে প্রচার শুরু করেছে। তবে এসব পাত্তা দিচ্ছেন না তিনি, ‘দেশের স্বার্থে আমি দেশ-বিরোধী তকমা সহ্য করতে রাজি।’ কান্নানের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। প্রাক্তন আইএএস অনিল স্বরূপের বক্তব্য, ‘কান্নানের মতো অফিসারদের নিয়ে আমরা গর্বিত।’

শূন্য পদের তথ্য যাচাইয়ে এনটিআরসিএর চিঠি
  • ২১ এপ্রিল ২০২৬
মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬