অস্ট্রেলিয়ার পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে বাংলা ভাষা

২৫ আগস্ট ২০১৯, ১০:০২ AM

© সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সরকারি পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে বাংলা ভাষা শিক্ষা। পাঠ্যসূচি অনুযায়ী দ্বিতীয় ভাষা শিক্ষা (এলওটিই) হিসেবে বাংলা ভাষা বিষয়ে অধ্যয়ন করা যাবে। বর্তমানে দেশটির নবম বর্ষে অধ্যয়নরতরা প্রথম বাংলা ভাষাকে বিষয় হিসেবে পেতে চলেছে।

২০২১ সালে রাজ্যের মাধ্যমিক সমমানের পাঠ্যসূচিতে ভাষা শিক্ষা বিষয়ে বাংলা ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। রাজ্য সরকারের পাঠ্যসূচি নির্ধারক ভিক্টোরিয়ার পাঠ্যক্রম ও মূল্যায়ন কর্তৃপক্ষ (ভিসিএএ) এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর বাংলা ভাষাকে পাঠ্যসূচির বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশিদের সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন ও ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল।

এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close