মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে : রোনালদো

২২ আগস্ট ২০১৯, ০৪:২১ PM
মেসি ও রোনালদো

মেসি ও রোনালদো © সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা? এই নিয়ে দুইভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। এমন প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মেসি-রোনালদোর সম্পর্কটা স্বাভাবিক। দু'জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো গড়ে ওঠেনি হয়তো।চির-প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেলা কিংবা ভিন্ন লীগে খেলার কারণে সেটা আর হয়ে ওঠেনি।

তবে রোনালদোর আশা একদিন তারা ভালো বন্ধু হতে পারবেন। মেসির সঙ্গে ডিনারে যেতে পারবেন! পর্তুগিজ চ্যানেল টিভিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

পর্তুগিজ সুপারস্টার রোনালদো বলেন, মেসির সঙ্গে আমার দারুণ পেশাদারি সম্পর্ক। কারণ আমরা দু'জনই ১৫ বছর ধরে একই মুহূর্ত ভাগাভাগি করছি। আমি ওর সঙ্গে কখনো ডিনারে হয়তো যাইনি। কিন্তু ভবিষ্যতে কেন নয়? এটা করতে আমার কোনো আপত্তি নেই।

শুধু ডিনারের আমন্ত্রণ নয়, নিজের ক্যারিয়ারে মেসির অবদান নিয়েও কথা বলেছেন রোনালদো। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি। 

রোনালদো বলেন, এখন পর্যন্ত ওর যা ক্যারিয়ার আমি সেটা শ্রদ্ধা করি। আর সে কিন্তু নিজেই বলেছে আমি স্প্যানিশ লিগ ছেড়ে আসায় ওরও সমস্যা হয়েছে। কারণ এটা এমন এক প্রতিদ্বন্দ্বিতা যার গুরুত্ব সে বোঝে। এটা ভালো যে ফুটবলে এমন এক প্রতিদ্বন্দ্বিতা আছে, তবে এটা ব্যতিক্রম কিছু নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডানের প্রতিদ্বন্দ্বী ছিল। ফর্মুলা ওয়ানে আরটেন সেনা ও অ্যালেইন প্রস্টের মধ্যে ছিল। সব খেলার বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটি মিল খুঁজে পাওয়া যায়, আর সেটা হলো এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা। মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে, আর আমি তাকে।’

ট্যাগ: ফুটবল
রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬