পালকিতে করে ঘরে বউ তুললেন সাব্বির

২১ আগস্ট ২০১৯, ১১:১২ AM

© সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপের আগেই মালিহা তাসনিম অর্পার সঙ্গে বিয়ের যাবতীয় প্রক্রিয়া সেরে রেখেছিলেন সাব্বির রহমান। এবার পালকিতে করে বউ ঘরে তুলে নিলেন জাতীয় দলের এই ক্রিকেটার।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর শেষে সামান্য বিরতি জাতীয় দলের সূচিতে। সেই সুযোগটা কাজে লাগিয়ে বউ ঘরে তুলে নিলেন সাব্বির। গত শনিবার গায়ে হলুদের পর মঙ্গলবার সাব্বির-অর্পার জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, রাজধানীর মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে সাব্বিরের বৌভাত অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে পালকিতে চড়ে আসেন তার স্ত্রী অর্পা। জমকালো এই আয়োজনে দেশের ক্রিকেটাঙ্গনের অনেক পরিচিত মুখ এবং দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬