কাশ্মীরের জন্য মমতার প্রার্থনা

১৯ আগস্ট ২০১৯, ০৩:১২ PM

© সংগৃহীত

আজ বিশ্ব মানবিকতা দিবস। এই বিশেষ দিনে কাশ্মীর প্রসঙ্গে টুইট করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (১৯ আগস্ট) সকালে তিনি এই টু্ইট বার্তাটি দিয়েছেন।

টুইটে মমতা ব্যানার্জী লিখেছেন, আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি ৷
তিনি টুইটে আরো লিখেন, মানবাধিকার রক্ষা হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালেও সরব হয়েছিলাম ৷ মানবাধিকার রক্ষা ও লকআপে মৃত্যুর প্রতিবাদে। তখন ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি ৷

এদিকে, শুক্রবার টুইটে মমতা ব্যানার্জী লিখেছেন, বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান ইনসানিয়াত, জমহুরিয়াত ও কাশ্মীরীয়াত- এই তিনটি নীতি দ্বারা সম্ভব।

মমতার এমন টুইট থেকে এটা কার্যত স্পষ্ট যে- কাশ্মীরে ৩৭০ ধারা লোপ এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মোদি সরকারকে সুকৌশলে তোপ দেগেছেন তিনি।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬