সেরা কন্সটেবল হওয়ার ২৪ঘন্টা না পেরোতেই ঘুষসহ ধরা

১৭ আগস্ট ২০১৯, ০৬:৩৫ PM

© সংগৃহীত

‘সেরা কন্সটেবল’র পুরস্কার পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক কনেস্টেবল। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। ওই কনেস্টেবলের নাম পাল্লে তিরুপতি রেড্ডি। খবর এনডিটিভির।

এনডিটিভি জানায়, মাহবুবনগরের আই-টাউন পুলিশ স্টেশনে দায়িত্বরত তিরুপতি ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে সেরা কন্সটেবলের পুরস্কার গ্রহণ করেন। তার পরদিন শুক্রবার দুর্নীতি-দমন ব্যুরো (এসিবি) ১৭ হাজার রুপি নগদ অর্থসহ তিরুপতিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ওই অর্থের বিনিময়ে তিনি এক ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভূক্ত করেননি।

মূলত বালু ব্যবসায়ী রমেশ নামের এক ব্যক্তি তিরুপতির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছিলেন। তার অভিযোগ, বালু পরিবহনের যথাযথ অনুমতিপত্র থাকার পরও দিনের পর দিন তিরুপতি তার কাছ থেকে ঘুষ দাবি করে আসছেন।

এরআগে গত মাসে এক তহশিলদারের বাড়ি থেকে এসিবি কর্মকর্তারা প্রায় ৯৪ লাখ রুপি নগদ এবং চারশ গ্রাম সোনার গহনা জব্দ করেন। অথচ দুই বছর আগে ওই ব্যক্তি রাজ্যের ‘সেরা তহশিলদার’ পুরস্কার পেয়েছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬