আমেরিকা যাওয়ার পথে ১৭ বাংলাদেশি আটক

১৬ আগস্ট ২০১৯, ০৬:৫৫ PM

© সংগৃহীত

মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ১৭ বাংলাদেশিসহ ৬৫ জনকে উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ। মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের হাইওয়েতে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীকে খুব কাহিল অবস্থায় উদ্ধার করে কেন্দ্রীয় পুলিশের একটি টহল দল। তাঁদের প্রত্যেককে খাবার, পানীয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কাছের একটি অভিবাসন কেন্দ্রে নেয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছে মেক্সিকোর জননিরাপত্তা দপ্তর। অধিদপ্তর সূত্র আরও জানায় উদ্ধার করা ৬৫জন বাংলাদেশ, ভার আর শ্রীলঙ্কান নাগরিক।

জানা গেছে, দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে যাওয়া ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী গত ২৪ এপ্রিল কাতার থেকে তুরস্কে যান। তারপর তুরস্ক থেকে কলম্বিয়া, কলম্বিয়া থেকে ইকুয়েডর, ইকুয়েডর থেকে পানামা, পানামা থেকে গুয়াতেমালা এবং অবশেষে গুয়াতেমালা থেকে মেক্সিকো পৌঁছান।

মেক্সিকোয় পৌঁছানোর পর কেয়াটসাকোরকোস নদী ধরে নৌকায় মেক্সিকোর উত্তর দিকের সীমান্তে চলে যান। কেন সেদিকে গেলেন তা মেক্সিকো কর্তৃপক্ষও বুঝতে পারছে না, কেননা, উত্তর সীমান্ত থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সীমান্ত। বরং নৌপথে উত্তর সীমান্তে যেতে অনেক দিন ব্যয় হওয়ায় সঙ্গে থাকা খাবার শেষ হয়ে যায় অভিবাসনপ্রত্যাশীদের। পুলিশ উদ্ধার না করলে হয়ত জীবন বিপন্ন হতো তাঁদের।

মেক্সিকোয় প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের আটকের ঘটনা ঘটে। ধরা পড়া ৬৫ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে মেক্সিকো সরকার।

স্থানীয় গণমাধ্যম এল সোল দে মেক্সিকো জানায়, আটকদের মধ্যে ১৭ জন বাংলাদেশি, ভারতের ৩৬ জন এবং শ্রীলঙ্কার ১২ জন রয়েছেন। গণমাধ্যমটি আটকদের িএকটি ছবিও প্রকাশ করেছে।

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬