বন্যার মধ্যে অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে হিরো ১২ বছরের শিশু

১৬ আগস্ট ২০১৯, ০৩:২৯ PM

© সংগৃহীত

ভারী বর্ষণে বন্যা হচ্ছে ভারতের কর্ণাটকে। বন্যার মধ্যে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে। জরুরি সেবা দিতে আসা একটি অ্যাম্বুলেন্স বন্যার পানিতে দিক খুঁজে পাচ্ছিলনা। তখন এক শিশু সেই অ্যাম্বুলেন্সটিকে পথ দেখাচ্ছিলেন। এমন ঘটনার জন্য রীতিমত হিরো বনে গেছেন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সেই শিশু।

ঘটনার সময় খেলছিল ১২ বছরের শিশু ভেঙ্কটেশ। অ্যাম্বুলেন্সের চালক পথ খুঁজে না পেয়ে সাহায্য চাইলেন শিশুটির কাছে। সাহায্য চাইতেই রাজি হয় সে। কর্ণাটকের রায়চুর জেলার হিরেরায়ানাকুমপি গ্রামের সেই ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায় কোমরসম পানিতে আগে আগে এগিয়ে যাচ্ছে ভেঙ্কটেশ। পেছনে পেছনে আসছে অ্যাম্বুলেন্স। পথ দেখাতে গিয়ে ২/১ বার হোঁচটও খেয়েছে সে। তবে দৃঢ়চেতা ভেঙ্কটেশ হাল ছাড়েনি। তার সাহায্যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পেরেছে হাসপাতালে। ওই সময় অ্যাম্বুলেন্সে ছয়জন অসুস্থ শিশু এবং একজন নারীর মরদেহ ছিল।

এমন সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য ভেঙ্কটেশকে পুরস্কৃত করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট তার হাতে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬