অতিরিক্ত পানি খরচ, দেড়শ ছাত্রীকে ন্যাড়া করে দিলেন প্রধান শিক্ষক!

১৫ আগস্ট ২০১৯, ০৪:০৭ PM

© সংগৃহীত

হোস্টেলের অতিরিক্ত পানি খরচের অজুহাতে একটি স্কুলের দেড়শ ছাত্রীকে ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে একটি স্কুলের প্রধান শিক্ষকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদক জেলার গুরুকুল নামক স্কুলে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ওই স্কুলের ছাত্রীদের অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ করলে ঘটনাটি সামনে চলে আসে।

জানা গেছে, ওই স্কুলের হোস্টেলে ১৫০ ছাত্রী থাকত। কিন্তু হোস্টেলটিতে পানির অভাব। তার মধ্যেই আবাসিক ছাত্রীরা মাথায় উকুনের কারণে হোস্টেলের পানি বেশি বেশি খরচ করছিল। তাই স্কুলের প্রধান শিক্ষিকা রীতিমতো নাপিত ডেকে এনে ওই ১৫০ ছাত্রীর মাথার চুল কাটিয়ে দেন। পাশাপাশি ছাত্রীদের কাছে তিনি ২৫ রুপি করে জরিমানা ধার্য করেন বলেও অভিযোগ।

অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কে. অরুণা বলেন, আমি জানতে পেরেছিলাম, হোস্টেলের বেশিরভাগ ছাত্রীর মাথায় উকুন আছে। তা ছাড়া অনেকে চর্মরোগেও ভুগছে। যে কারণে তারা হোস্টেলে বেশি বেশি পানি ব্যবহার করছিল। তাই অতিরিক্ত পানির ব্যবহার বন্ধ করতে এবং হোস্টেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আগেই ওই ছাত্রীদের সম্মতি নিয়েছিল বলেও দাবি করেন তিনি।

ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেছেন, তাঁদের সন্তানদের মাথার চুল জোর করে ছেঁটে দিয়েছেন প্রধান শিক্ষক। তবে এ ঘটনায় ছাত্রীদের অভিভাবকরা প্রশাসনের দ্বারস্থ হওয়ায় স্থানীয় মেদক জেলার জেলা প্রশাসন গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬