জুয়ায় হেরে স্ত্রীকে ধর্ষণের জন্য বন্ধুদের হাতে তুলে দিল স্বামী

০২ আগস্ট ২০১৯, ০৮:২৬ PM

© সংগৃহীত

মাতাল অবস্থায় বউকে নিয়ে বাজি ধরে দুই বন্ধুর কাছে হারে এক ব্যক্তি। হেরে গিয়ে তাদের কাছে বউকে তুলে দেয় সে। এমন পরিস্থিতিতে ওই নারীকে গণধর্ষণের শিকার হতে হয় । এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জাওনপুর জেলার জাফারাবাদ থানায় এ ঘটনা ঘটে। ধর্ষিত হয়ে ওই নারী স্থানীয় আদালতে অভিযোগ করলে বের হয়ে আসে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।

অভিযোগ সূত্রে জানা যায়, মদ খেয়ে মাতাল অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে ওই নারীর স্বামী। এক পর্যায়ে সব টাকা হেরে গিয়ে স্ত্রীকেই বাজি ধরে বসে ওই ব্যক্তি। তাতেও হেরে গিয়ে বন্ধুদের কাছে তুলে দিতে হয় স্ত্রীকে।

দুই বন্ধুকে বাড়িতে ডেকে এনে মদ্যপান আর জুয়া খেলার আসরে এমনটা ঘটে। এদিকে বাজিতে জিতে দুই বন্ধুও ধর্ষণ করে বসে বন্ধুপত্নীকে। এক পর্যায়ে ওই নারী পালিয়ে পার্শ্ববর্তী তার এক মামার বাড়িতে আশ্রয় নেয়। একপর্যায়ে তার কাছে গিয়ে ক্ষমা চায় স্বামী। এরপর স্বামীর সঙ্গে ঘরে ফিরে আসার সময় আবারও গণধর্ষণের শিকার হন তিনি। আবার দুই বন্ধুর কাছে স্ত্রীকে তুলে দেয় মাতাল স্বামী।

এদিকে থানায় অভিযোগ নিয়ে গেলে ভুক্তভোগী নারীকে ফিরিয়ে দেয় পুলিশ । শেষমেশ তিনি স্থানীয় আদালতে অভিযোগ করেন। গুরুতর মামলা হিসেবে এ ঘটনার তদন্তের জন্য পুলিশকে আদেশ দেয় আদালত।

একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬