ব্যাংককে একযোগে বোমা বিস্ফোরণ, আহত ৩

০২ আগস্ট ২০১৯, ০৪:৫২ PM

© সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার শহরের অন্তত ছয়টি স্থানে একযোগে এ হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যাংককের মোট ছয়টি যায়গায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে, চায়েং ওয়াত্তানা গভ. কমপ্লেক্স, রামা আইএক্স রোড, প্রশাসনিক আদালত, বিটিএস চোং নোনসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাতুনাম।

সুয়ানলুয়াং জেলার সাংসদ রেনু সুয়েসাত্তায়া বলেন, বিস্ফোরণে সুয়ানলুয়াংয়ে তিনজন আহত হয়েছে। প্রথম বিস্ফোরণ ওই এলাকায়ই ঘটে।

পুলিশের মুখপাত্র ক্রিসানা পাত্তানাচারোয়েন জানিয়েছেন, বিস্ফোরণের কারণ বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এছাড়া এরআগেও ২০১৫ সালের এ আগস্টে রাজধানী ব্যাংককে একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।  একই সময় এর কাছাকাছি জায়গা থেকে আরেকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছিল।

রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬