লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৫৫ লাশ উদ্ধার

২৮ জুলাই ২০১৯, ১১:০৪ AM

© সংগৃহীত

প্রায় ৩০০ শরণার্থী নিয়ে লিবিয়া উপকূলে ডুবে যাওয়া একটি কাঠের নৌকার ৫৫ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে।নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। শনিবার এ তথ্য জানান লিবিয়া রেড ক্রিসেন্টের এক কর্মী। খবর রয়টার্সের।

এ নৌকাডুবির ঘটনাকে চলতি বছরে ‘ভূমধ্যসাগরের সবচেয়ে শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

রেড ক্রিসেন্টের সদস্য আবদুল মেনাম আবু সাবায় জানান, ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কোমাসের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে তিন শতাধিক আরোহী ছিল। যাদের অধিকাংশই সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। অন্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, এককভাবে উদ্ধার অভিযান চালানোর মতো যথেষ্ট সক্ষমতা আমাদের নেই। স্থানীয়রা তাদের নিজেদের জলযান নিয়ে উদ্ধার অভিযানে আমাদের সহায়তা করছে। ব্যাগের ভেতরে ভরা লাশগুলো একটি হ্যাঙ্গারে রাখা হয়েছে।নিরাপত্তা কর্তৃপক্ষগুলোর অনুমতি পেলেই আমরা তাদের কবর দেব। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত হলে চলতি বছরে এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবিতে সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা।

চলতি বছরের প্রথম চার মাসে ভূমধ্যসাগরের এ রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতি বছর শত শত শরণার্থী এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬