সাভারে মবিল কারখানায় ভয়াবহ আগুন

২৫ জুলাই ২০১৯, ০৩:৩৬ PM

সাভারের হেমায়েতপুরে পোড়া মবিলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় বয়লার বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আলমনগর এলাকায় নাসরিন অটোমোবাইলস লিমিটেড নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় বিকট শব্দে ব্রয়লার বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। এতে আশপাশের কারখানা ও দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাশের দীপু ক্রেন লিমিটেডের কর্মী মশিউর রহমান বলেন, ‘এটি একটি অবৈধ মবিল কারখানা। মাঝেমধ্যেই এখানে আগুন লাগে। এর আগেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা যায়। এনিয়ে চতুর্থবারের মতো এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।’

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬