এক কাতলার দাম প্রায় ৪৯ হাজার টাকা!

২৫ জুলাই ২০১৯, ১০:২৭ AM

বিশাল আকৃতির কাতল মাছ। ওজন ২৭ কেজি ২০০ গ্রাম। প্রতি কেজি মাছের দাম ১ হাজার ৭০০ টাকা। সে হিসেবে এই মাছটির দাম হয় প্রায় ৪৯ হাজার টাকা। বুধবার (২৪ জুলাই) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে বক্কার হলদার নামের এক জেলের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে জেলে বক্কার হলদার বলেন, পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট হয়ে নৌকা মাঝ নদীতে নিয়ে যাই। সেখানে গিয়ে জাল ফেলার কিছুক্ষণ পরই অনুভব করি জাল অনেক ভারী হয়ে আছে। অনেক কষ্টে জাল নৌকায় সাবধানে টেনে তুলে দেখি বিশাল আকৃতির এই কাতল মাছ। এটি পেয়ে সত্যিই আমি অনেক আনন্দিত। আমার জেলে জীবনে পাওয়া এটিই সবচেয়ে বড় কাতল মাছ।

মাছটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওই গরীব জেলে জানান, এটি আমার ওপর আল্লাহ রহমত হয়ে এসেছে।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট জানান, বক্কারের হলদার সেই কাতলটি আমি কিনে নিয়েছি। এতো বড় কাতল মাছের তেমন একটা দেখা মেলে না। কাতলটির ওজন ২৭ কেজি ২০০ গ্রাম এবং বক্কার থেকে মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কিনেছি।

তিনি আরও বলেন, মাছটি কিনে আমি টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছি।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬