রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৪ জুলাই ২০১৯, ০১:৩৭ PM

রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে নগরের বিনোদপুর পুরাতন র‌্যাব অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ তাদেরকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্রলীগ নেতা শেখ শিহাব উদ্দীন অনিক (২৩) ও নুর ইসলাম অভি (২২)। এদের মধ্যে অনিক রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে নগরের চন্ডিপুর এলাকার বাবর উদ্দীন শেখের ছেলে। আর অভি নগরের বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে নগরের ভাটাপাড়া মিঠুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘অনিক ও অভি মোটরসাইকেল যোগে শহরের দিকে আসছিল। বিনোদপুর পুরাতন র‌্যাব অফিসের সামনে পুলিশ চেক পোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশী করা হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে দুইজনের দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছে ৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়।’

পরে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

 

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬