ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড পেলেন আভা মুখার্জী

১৮ জুলাই ২০১৯, ০৯:৩৪ PM

© সংগৃহীত

ভারতের কোলকাতার খ্যাতিমান সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘সৃজন বার্তা’র উদ্যোগে ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড পেলেন আগৈলঝাড়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও আওয়ামী লীগ নেত্রী আভা মুখার্জী।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণের বন্ধন হিসেবে সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘সৃজন বার্তার’ উদ্যোগে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে ২০০৪ সাল থেকে চালু হয় ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড।

গত ১২ জুলাই কোলকাতার বেহালা শরৎ সদনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে বিচারপতি অশোক গাঙ্গুলী শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য মৈত্রী এ্যাওয়ার্ড ও সম্মাণনাপত্র তুলে দেন আগৈলঝাড়ার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চিরকুমারী আভা মুখার্জীর হাতে।

ওই অনুষ্ঠানে বাংলাদেশের আট জনকে এই সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে পাঁচ জন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, একজন সাহিত্যিক এবং শিক্ষায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা আভা রানী মুখার্জী।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬