জমি নিয়ে বিরোধের জেরে ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৭ জুলাই ২০১৯, ০৮:১৭ PM

বুধবার (১৭ জুলাই) জমি নিয়ে বিরোধের জের ধরে ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের উভা নামক গ্রামে। দুই পক্ষের এই সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর আগে উত্তর প্রদেশের উভা নামক গ্রামে ৩৬ একর জমি কিনেছিলেন গ্রামপ্রধান। কিন্তু জমির দখল পাচ্ছিলেন না তিনি। বুধবার সকালে গ্রামপ্রধান লোকজন নিয়ে জমি দখলে গেলে স্থানীয়রা তাতে বাধা দেন। এতে গ্রামপ্রধানের লোকজন তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলে চার নারীসহ ৯ জন নিহত হয়।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রামপ্রধান দুই বছর আগে ৯০ বিঘা জমি কেনেন সেখানে। আজ সকালে জমির দখল নেয়ার চেষ্টা করেন। বাধার মুখে পড়লে গ্রামপ্রধানের সশস্ত্র সঙ্গীরা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালান।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬