বৃক্ষরোপণের জন্য তুরস্কে রাষ্ট্রীয় ছুটি

১৩ জুলাই ২০১৯, ০৫:০৪ PM

© ফাইল ফটো

বৃক্ষরোপণের জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করতে যাচ্ছে তুরস্ক। ছুটির দিনের পুরোটা সময় দেশজুড়ে সবাই বৃক্ষরোপণ করবেন। ১৩ জুলাই ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে। ইনিস সাহিন নামের এক যুবকের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ উদ্যোগ নিয়েছেন।

টুইটারে ওই যুবক লিখেছিলেন, একটা চিন্তা মাথায় এসেছে। কেন আমরা বৃক্ষরোপণের জন্য একটি ছুটির দিন ঘোষণা করি না? চলুন আমরা বছরে একটি দিন রাখি যেদিন এই দেশের ৮২ মিলিয়ন মানুষ, শিশু এবং বৃদ্ধসহ সবাই বৃক্ষ রোপণ করবে। চলুন আমরা বিশ্বের জন্য একটি উদাহরণ সৃষ্টি করি এবং আগামী প্রজন্মের জন্য সবুজ একটি দেশ উপহার দেয়ার উদ্যোগ নেই।

তার ওই পোস্টে কয়েক ঘণ্টায় সাড়ে ৫ লাখ লাইক ও কমেন্ট পড়ে। এদের মধ্যে সরকারি আমলারা আছেন। এক পর্যায়ে এটি নজরে পড়ে প্রেসিডেন্ট এরদোগানের।

তুর্কি প্রেসিডেন্ট সাহিনকে তার পোস্টের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, চমৎকার একটি আইডিয়া দিয়েছেন সাহিন। এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শিগগির আমি আমার কর্মকর্তাদের সঙ্গে বসে গাছ লাগানোর জন্য একটি ছুটির দিন ঘোষণা করবো।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬