বন্যা তাতে কী, ভেলায় চড়ে বিয়ে করতে চললেন পাত্র (ভিডিও)

১২ জুলাই ২০১৯, ০৬:৩২ PM

বন্যায় ভেসে গেছে সিলেটের কয়েকটি অঞ্চল। কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক ও জনপথ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা গেছে বন্যায় গ্রাম ভেসে গেলেও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থেমে নেই। কোমর সমান পানি থেকে নিজেকে রক্ষা করতে শেরওয়ানি-পাগড়ি পরে ভেলায় চড়েই কনের বাড়িতে হাজির হন বর।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ছাতা মাথায় ভেলায় দাঁড়িয়ে আছেন বর। আর তলিয়ে যাওয়া সড়কের ওপর দিয়েই ভেলা টেনে নিয়ে যাচ্ছেন কেউ। বন্যায় ভেসে গেলেও বিয়ে বাড়ির আবহ ঠিকই দেখা গেছে সেখানে। ভিডিওতে জনপ্রিয় হিন্দি গান ‘মেহেদি লাগাকে রাখনা, ডোলি সাজাকে রাখনা’ বাজছে। ভেলায় চড়ে বরের সেই আসার দৃশ্য দেখতে উৎসুক লোকজন ভিড় জমাচ্ছেন। এ ঘটনা কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি।

এদিকে ভিডিওটি শেয়ার করে হাস্যরসাত্মক নানা মন্তব্যে মেতেছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার হচ্ছে অগণিত। একজন লিখেছেন, যতই বৈরী পরিবেশ আসুক, বিয়ে করে ছাড়বই।


ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

 

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬