১১ ফুট ‘কিং কোবরা’ ধরা পড়ল গ্রামের জঙ্গলে (ভিডিও)

১১ জুলাই ২০১৯, ০৫:০২ PM

কিং কোবরা (শঙ্খচুড়া) সাপ ধরা পড়েছে গ্রামের একটি জঙ্গল থেকে। যা লম্বায় ১১ ফুট। সাপটি ধরেছে স্নেক হেল্পলাইন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের সদস্যরা গত মঙ্গলবার ভারতের উড়িষ্যার মালকানগিরির একটি গ্রামের জঙ্গল থেকে সাপটি ধরে। শঙ্খচূড়ের ওজন ২৫ কেজি। লম্বায় ১১ ফুট। ভারতীয় বার্তা সংস্থা এএনআই উদ্ধারকৃত সাপটিসহ স্নেক হেল্পলাইনের সদস্যদের কয়েকটি ছবি টুইট করেছে।

উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝেই এমন বিষধর কিং কোবরা ধরার খবর পাওয়া যায়।

শঙ্খচূড় হলো পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এই সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ সাড়ে ১৮ ফুট পর্যন্ত হতে পারে। শঙ্খচূড় মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন বনাঞ্চলজুড়ে দেখা যায়। মজার ব্যাপার হলো- সাপটির ইংরেজি নাম ‘কোবরা’ শব্দটি থাকলেও এটি গোখরা সাপ নয়। শঙ্খচূড় সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ।

 

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬